অধরা | odhora Getting your Trinity Audio player ready... অধরা মাধুরী ধরা পড়িয়াছে এ মোর ছন্দবন্ধনে। বলকাপাঁতির পিছিয়ে-পড়া ও পাখি, বাসা সুদূরের বনের প্রাঙ্গণে। গত ফসলের পলাশের রাঙিমারে ধরে রাখে ওর পাখা, ঝরা শিরীষের পেলব আভাস ওর কাকলিতে মাখা। শুনে যাও বিদেশিনী, তোমার ভাষায় ওরে ডাকো দেখি নাম ধ’রে। ও জানে তোমারি দেশের আকাশ তোমারি রাতের তারা, তব যৌবন-উৎসবে ও যে গানে গানে দেয় সাড়া, ওর দুটি পাখা চঞ্চলি উঠে তব হৃৎকম্পনে। ওর বাসাখানি তব কুঞ্জের নিভৃত প্রাঙ্গণে। – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 156