এক হাতে ওর কৃপাণ আছে | ek hate or kripan achhe Getting your Trinity Audio player ready... এক হাতে ওর কৃপাণ আছে আর এক হাতে হার। ও যে ভেঙেছে তোর দ্বার। আসে নি ও ভিক্ষা নিতে, লড়াই করে নেবে জিতে পরানটি তোমার। ও যে ভেঙেছে তোর দ্বার।মরণেরি পথ দিয়ে ওইআসছে জীবন-মাঝে, ও যে আসছে বীরের সাজে।আধেক নিয়ে ফিরবে না রে,যা আছে সব একেবারেকরবে অধিকার। ও যে ভেঙেছে তোর দ্বার।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 139