রাজা ও রানী | raja o rani Getting your Trinity Audio player ready... এক যে ছিল রাজাসেদিন আমায় দিল সাজা। ভোরের রাতে উঠেআমি গিয়েছিলুম ছুটে, দেখতে ডালিম গাছেবনের পিরভু কেমন নাচে। ডালে ছিলেম চড়ে,সেটা ভেঙেই গেল পড়ে। সেদিন হল মানাআমার পেয়ারা পেড়ে আনা, রথ দেখতে যাওয়া,আমার চিঁড়ের পুলি খাওয়া। কে দিল সেই সাজা,জান কে ছিল সেই রাজা? এক যে ছিল রানীআমি তার কথা সব মানি। সাজার খবর পেয়েআমায় দেখল কেবল চেয়ে। বললে না তো কিছু,কেবল মুখটি করে নিচু আপন ঘরে গিয়েসেদিন রইল আগল দিয়ে। হল না তার খাওয়া,কিংবা রথ দেখতে যাওয়া। নিল আমায় কোলেসাজার সময় সারা হলে। গলা ভাঙা-ভাঙা,তার চোখ-দুখানি রাঙা। কে ছিল সেই রানীআমি জানি জানি জানি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 143