এ মণিহার আমায় নাহি সাজে | e monihar amay nahi saje Getting your Trinity Audio player ready... এ মণিহার আমায় নাহি সাজে। পরতে গেলে লাগে,এরে ছিঁড়তে গেলে বাজে। কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি সরে,ওই দিকে যে মন পড়ে রয় মন লাগে না কাজে। তাই তো বসে আছি,এ হার তোমায় পরাই যদি তবেই আমি বাঁচি। ফুলমালার ডোরে বরিয়া লও মোরেতোমার কাছে দেখাই নে মুখ মণিমালার লাজে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 138