সমব্যথী | somobyathi Getting your Trinity Audio player ready... যদি খোকা না হয়েআমি হতেম কুকুর-ছানা —তবে পাছে তোমার পাতেআমি মুখ দিতে যাই ভাতেতুমি করতে আমায় মানা? সত্যি করে বল্আমায় করিস নে মা, ছল — বলতে আমায় “দূর দূর দূর। কোথা থেকে এল এই কুকুর’? যা মা, তবে যা মা,আমায় কোলের থেকে নামা।আমি খাব না তোর হাতে,আমি খাব না তোর পাতে। যদি খোকা না হয়েআমি হতেম তোমার টিয়ে,তবে পাছে যাই মা, উড়েআমায় রাখতে শিকল দিয়ে? সত্যি করে বল্আমায় করিস নে মা, ছল– বলতে আমায় “হতভাগা পাখি শিকল কেটে দিতে চায় রে ফাঁকি’? তবে নামিয়ে দে মা,আমায় ভালোবাসিস নে মা।আমি রব না তোর কোলে,আমি বনেই যাব চলে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 35