যদি ইচ্ছা কর তবে কটাক্ষে | jadi ichchha koro tobe kotakkhe Getting your Trinity Audio player ready... যদি ইচ্ছা কর তবে কটাক্ষে হে নারী,কবির বিচিত্র গান নিতে পার কাড়িআপন চরণপ্রান্তে; তুমি মুগ্ধচিতেমগ্ন আছ আপনার গৃহের সংগীতে।স্তবে তব নাহি কান, তাই স্তব করি,তাই আমি ভক্ত তব, অনিন্দ্যসুন্দরী।ভুবন তোমারে পূজে, জেনেও জান না;ভক্তদাসীসম তুমি কর আরাধনাখ্যাতিহীন প্রিয়জনে। রাজমহিমারেযে করপরশে তব পার’ করিবারেদ্বিগুণ মহিমান্বিত, সে সুন্দর করেধূলি ঝাঁট দাও তুমি আপনার ঘরে।সেই তো মহিমা তব, সেই তো গরিমা–সকল মাধুর্য চেয়ে তারি মধুরিমা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 35