ধ্যান | dhyan Getting your Trinity Audio player ready... যত ভালোবাসি, যত হেরি বড়ো ক’রেতত, প্রিয়তমে, আমি সত্য হেরি তোরে।যত অল্প করি তোরে, তত অল্প জানি–কখনো হারায়ে ফেলি, কভু মনে আনি।আজি এ বসন্তদিনে বিকশিতমনহেরিতেছি আমি এক অপূর্ব স্বপন–যেন এ জগৎ নাহি, কিছু নাহি আর,যেন শুধু আছে এক মহাপারাবার,নাহি দিন নাহি রাত্রি নাহি দন্ড পল,প্রলয়ের জলরাশি স্তব্ধ অচঞ্চল;যেন তারি মাঝখানে পূর্ণ বিকাশিয়াএকমাত্র পদ্ম তুমি রয়েছ ভাসিয়া;নিত্যকাল মহাপ্রেমে বসি বিশ্বভূপতোমামাঝে হেরিছেন আত্মপ্রতিরূপ।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 34