যত দিন কাছে ছিলে বলো কী উপায়ে | joto din kachhe chhile balo ki upaye Getting your Trinity Audio player ready... যত দিন কাছে ছিলে বলো কী উপায়েআপনারে রেখেছিলে এমন লুকায়ে?ছিলে তুমি আপনার কর্মের পশ্চাতেঅন্তর্যামী বিধাতার চোখের সাক্ষাতে।প্রতি দণ্ড-মুহূর্তের অন্তরাল দিয়ানিঃশব্দে চলিয়া গেছ নম্র-নত-হিয়া।আপন সংসারখানি করিয়া প্রকাশআপনি ধরিয়াছিলে কী অজ্ঞাত বাস!আজি যবে চলি গেলে খুলিয়া দুয়ারপরিপূর্ণ রূপখানি দেখালে তোমার।জীবনের সব দিন সব খণ্ড কাজছিন্ন হয়ে পদতলে পড়ি গেল আজ।তব দৃষ্টিখানি আজি বহে চিরদিনচির-জনমের দেখা পলকবিহীন।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 44