কুমারসম্ভবগান | kumarsambhab gan Getting your Trinity Audio player ready... যখন শুনালে, কবি, দেবদম্পতিরেকুমারসম্ভবগান, চারি দিকে ঘিরেদাঁড়ালো প্রমথগণ–শিখরের ‘পরনামিল মন্থর শান্ত সন্ধ্যামেঘস্তরস্থগিত-বিদ্যুৎ-লীলা, গর্জনবিরত,কুমারের শিখী করি পুচ্ছ অবনতস্থির হয়ে দাঁড়াইল পার্বতীর পাশেবাঁকায়ে উন্নত গ্রীবা। কভু স্মিতহাসেকাঁপিল দেবীর ওষ্ঠ, কভু দীর্ঘশ্বাসঅলক্ষ্যে বহিল, কভু অশ্রুজলোচ্ছ্বাসদেখা দিল আঁখিপ্রান্তে–যবে অবশেষেব্যাকুল শরমখানি নয়ননিমেষেনামিল নীরবে, কবি, চাহি দেবীপানেসহসা থামিলে তুমি অসমাপ্ত গানে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 45