ARTPOET.IN

মৌমাছি সে মধু খোঁজে | moumachhi modhu khoje

Getting your Trinity Audio player ready...

মৌমাছি সে মধু খোঁজে মাধবীর ঝোপে,

জমা করে ফোঁটা ফোঁটা মৌচাকের খোপে।

ক্ষুধা ভোলে, স্বার্থ ভোলে, লোভ নাহি করে–

যাহা জোটে দেয় তাহা সকলের তরে।

মানুষ মনের অন্ন খোঁজে বিশ্বময়

যাহা পায় একা তাহা আপনারই নয়।

লোভ নাই, স্বার্থ নাই, জ্ঞানের ভাণ্ডার

ভরি তোলে– সবা লাগি মুক্ত তার দ্বার।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top