মোর চেতনায় | mor chetonay Getting your Trinity Audio player ready... মোর চেতনায়আদিসমুদ্রের ভাষা ওঙ্কারিয়া যায়;অর্থ তার নাহি জানি,আমি সেই বাণী।শুধু ছলছল কলকল;শুধু সুর, শুধু নৃত্য, বেদনার কলকোলাহল;শুধু এ সাঁতার–কখনো এ পারে চলা, কখনো ও পার,কখনো বা অদৃশ্য গভীরে,কভু বিচিত্রের তীরে তীরে।ছন্দের তরঙ্গদোলেকত যে ইঙ্গিত ভঙ্গি জেগে ওঠে, ভেসে যায় চলে।স্তব্ধ মৌনী অচলের বহিয়া ইশারানিরন্তর স্রোতোধারাঅজানা সম্মুখে ধায়, কোথা তার শেষকে জানে উদ্দেশ।আলোছায়া ক্ষণে ক্ষণে দিয়ে যায়ফিরে ফিরে স্পর্শের পর্যায়।কভু দূরে কখনো নিকটেপ্রবাহের পটেমহাকাল দুই রূপ ধরেপরে পরেকালো আর সাদা।কেবলি দক্ষিণে বামে প্রকাশ ও প্রকাশের বাধাঅধরার প্রতিবিম্ব গতিভঙ্গে যায় এঁকে এঁকে,গতিভঙ্গে যায় ঢেকে ঢেকে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 29