মুক্ত করো মুক্ত করো নিন্দা-প্রশংসার | mukto karo mukto karo ninda proshongsay Getting your Trinity Audio player ready... মুক্ত করো, মুক্ত করো নিন্দা-প্রশংসারদুশ্ছেদ্য শৃঙ্খল হতে। সে কঠিন ভারযদি খসে যায় তবে মানুষের মাঝেসহজে ফিরিব আমি সংসারের কাজে–তোমারি আদেশ শুধু জয়ী হবে নাথ।তোমার চরণপ্রান্তে করি প্রণিপাততব দন্ড পুরস্কার অন্তরে গোপনেলইব নীরবে তুলি–নিঃশব্দ গমনেচলে যাব কর্মক্ষেত্র-মাঝখান দিয়াবহিয়া অসংখ্য কাজে একনিষ্ঠ হিয়া,সঁপিয়া অব্যর্থ গতি সহস্র চেষ্টায়এক নিত্য ভক্তিবলে, নদী যথা ধায়লক্ষ লোকালয়-মাঝে নানা কর্ম সারিসমুদ্রের পানে লয়ে বন্ধহীন বারি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 50