পবিত্র জীবন | pobitro jibon Getting your Trinity Audio player ready... মিছে হাসি মিছে বাঁশি মিছে এ যৌবন,মিছে এই দরশের পরশের খেলা।চেয়ে দেখো, পবিত্র এ মানবজীবন,কে ইহারে অকাতরে করে অবহেলা!ভেসে ভেসে এই মহা চরাচরস্রোতেকে জানে গো আসিয়াছে কোন্খান হতে,কোথা হতে নিয়ে এল প্রেমের আভাস,কোন্ অন্ধকার ভেদি উঠিল আলোতে।এ নহে খেলার ধন, যৌবনের আশ–বোলো না ইহার কানে আবেশের বাণী!নহে নহে এ তোমার বাসনার দাস,তোমার ক্ষুধার মাঝে আনিয়ো না টানি!এ তোমার ঈশ্বরের মঙ্গল-আশ্বাস,স্বর্গের আলোক তব এই মুখখানি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 43