ARTPOET.IN

মিছে ডাকো মন বলে আজ না | michhe dako mon bole aj na

Getting your Trinity Audio player ready...

মিছে ডাকো–মন বলে, আজ না–

              গেল উৎসবরাতি,

     ম্লান হয়ে এল বাতি,

বাজিল বিসর্জন-বাজনা।

              সংসারে যা দেবার

     মিটিয়ে দিনু এবার,

চুকিয়ে দিয়েছি তার খাজনা।

              শেষ আলো, শেষ গান,

     জগতের শেষ দান

নিয়ে যাব–আজ কোনো কাজ না।

     বাজিল বিসর্জন-বাজনা।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top