বিপাশা | bipasha Getting your Trinity Audio player ready... মায়ামৃগী, নাই বা তুমি পড়লে প্রেমের ফাঁদে।ফাগুন-রাতে চোরা মেঘে নাই হরিল চাঁদে।বাঁধন-কাটা ভাব্না তোমার হাওয়ায় পাখা মেলে,দেহমনে চঞ্চলতার নিত্য যে ঢেউ খেলে।ঝরনা-ধারার মতো সদাই মুক্ত তোমার গতি,নাই বা নিলে তটের শরণ তায় বা কিসের ক্ষতি।শরৎপ্রাতের মেঘ যে তুমি শুভ্র আলোয় ধোওয়া,একটুখানি অরুণ-আভার সোনার-হাসি-ছোঁওয়া।শূন্য পথে মনোরথে ফেরো আকাশ-পার,বুকের মাঝে নাই বহিলে অশ্রুজলের ভার।এমনি করেই যাও খেলে যাও অকারণের খেলা,ছুটির স্রোতে যাক-না ভেসে হালকা খুশির ভেলা।পথে চাওয়ার ক্লান্তি কেন নামবে আঁখির পাতে,কাছের সোহাগ ছাড়বে কেন দূরের দুরাশাতে।তোমার পায়ের নূপুরখানি বাজাক নিত্যকালঅশোকবনের চিকন পাতার চমক-আলোর তাল।রাতের গায়ে পুলক দিয়ে জোনাক যেমন জ্বলেতেমনি তোমার খেয়ালগুলি উড়ুক স্বপন-তলে।যারা তোমার সঙ্গ-কাঙাল বাইরে বেড়ায় ঘুরে–ভিড় যেন না করে তোমার মনের অন্তঃপুরে।সরোবরের পদ্ম তুমি, আপন চারি দিকেমেলে রেখো তরল জলের সরল বিঘ্নটিকে।গন্ধ তোমার হোক-না সবার, মনে রেখো তবুবৃন্ত যেন চুরির ছুরি নাগাল না পায় কভু।আমার কথা শুধাও যদি– চাবার তরেই চাই,পাবার তরে চিত্তে আমার ভাব্ না কিছুই নাই।তোমার পানে নিবিড় টানের বেদন-ভরা সুখমনকে আমার রাখে যেন নিয়ত উৎসুক।চাই না তোমায় ধরতে আমি মোর বাসনায় ঢেকে,আকাশ থেকেই গান গেয়ে যাও– নয় খাঁচাটার থেকে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 45