মাধব না কহ আদরবাণী | madhob na kaho adorbani Getting your Trinity Audio player ready... মাধব, না কহ আদরবাণী,না কর প্রেমক নাম।জানয়ি মুঝকো অবলা সরলাছলনা না কর শ্যাম।কপট, কাহ তুঁহু ঝূট বোলসি,পীরিত করসি তু মোয়?ভালে ভালে হম অলপে চিহ্ননু,না পতিয়াব রে তোয়।ছিদল তরীসম কপট প্রেম’পরডারনু যব মনপ্রাণ,ডুবনু ডুবনু রে ঘোর সায়রেঅব কুত নাহিক ত্রাণ।মাধব, কঠোর বাত হমারামনে লাগল কি তোর?মাধব, কাহ তু মলিন করলি মুখ,ক্ষমহ গো কুবচন মোর!নিদয় বাত অব কবহুঁ ন বোলব,তুঁহু মম প্রাণক প্রাণ।অতিশয় নির্মম ব্যথিনু হিয়া তবছোড়য়ি কুবচনবাণমিটল মান অব — ভানু হাসতহিহেরই পীরিতলীলা।কভু অভিমানিনী, আদরিণী কভুপীরিতিসাগর বালা।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 61