ARTPOET.IN

মানসিক অভিসার | manosik obhisar

Getting your Trinity Audio player ready...

   মনে হয় সেও যেন রয়েছে বসিয়া

     চাহি বাতায়ন হতে নয়ন উদাস–

     কপোলে, কানের কাছে, যায় নিশ্বসিয়া

     কে জানে কাহার কথা বিষণ্ণ বাতাস।

     ত্যজি তার তনুখানি কোমল হৃদয়

     বাহির হয়েছে যেন দীর্ঘ অভিসারে,

     সম্মুখে অপার ধরা কঠিন নিদয়–

     একাকিনী দাঁড়ায়েছে তাহারি মাঝারে।

    

     হয়তো বা এখনি সে এসেছে হেথায়

     মৃদুপদে পশিতেছে এই বাতায়নে,

     মানস-মুরতিখানি আকুল আমায়

     বাঁধিতেছে দেহহীন স্বপ্ন-আলিঙ্গনে।

     তারি ভালোবাসা, তারি বাহু সুকোমল,

     উৎকণ্ঠ চকোর-সম বিরহ-তিয়াষ,

     বহিয়া আনিছে এই পুষ্প-পরিমল–

 

     কাঁদায়ে তুলিছে এই বসন্ত-বাতাস।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top