অভ্যাগত | obhyagoto Getting your Trinity Audio player ready... গানমনে হল যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ আসিতে তোমার দ্বারে,মরুতীর হতে সুধাশ্যামলিম পারে। পথ হতে আমি গাঁথিয়া এনেছি সিক্ত যূথীর মালা সকরুণ নিবেদনের গন্ধ-ঢালা, লজ্জা দিয়ো না তারে।সজল মেঘের ছায়া ঘনাইছে বনে বনে,পথ-হারানোর বাজিছে বেদনা সমীরণে।দূর হতে আমি দেখেছি তোমার ওই বাতায়নতলে নিভৃতে প্রদীপ জ্বলে– আমার এ আঁখি উৎসুক পাখি ঝড়ের অন্ধকারে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 51