ARTPOET.IN

লেখন ১৫৯ | 159

Getting your Trinity Audio player ready...

ভেবেছিনু গনি গনি লব সব তারা–

     গনিতে গনিতে রাত হয়ে যায় সারা,

         বাছিতে বাছিতে কিছু না পাইনু বেছে।

আজ বুঝিলাম, যদি না চাহিয়া চাই

     তবেই তো একসাথে সব-কিছু পাই,

         সিন্ধুরে তাকায়ে দেখো,মরিয়ো না সেঁচে॥  

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top