ওই আসনতলের মাটির ‘পরে | oi asantaler matir pare Getting your Trinity Audio player ready... ওই আসনতলের মাটির ‘পরে লুটিয়ে রব। তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখ, চিরজনম এমন করে ভুলিয়ো নাকো, অসম্মানে আনো টেনে পায়ে তব। তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব॥ আমি তোমার যাত্রীদলের রব পিছে, স্থান দিয়ো হে আমায় তুমি সবার নীচে। প্রসাদ লাগি কত লোকে আসে ধেয়ে, আমি কিছুই চাইব না তো রইব চেয়ে; সবার শেষে বাকি যা রয় তাহাই লব। তোমার চরণ-ধুলায় ধুলায় ধূসর হব॥ – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 180