ভালোবাসা এসেছিল একদিন | bhalobasa esechhilo ekdin Getting your Trinity Audio player ready... ভালোবাসা এসেছিল একদিন তরুণ বয়সেনির্ঝরের প্রলাপকল্লোলে,অজানা শিখর হতেসহসা বিস্ময় বহি আনিভ্রূভঙ্গিত পাষাণের নিশ্চল নির্দেশলঙ্ঘিয়া উচ্ছল পরিহাসে,বাতাসেরে করি ধৈর্যহারা,পরিচয়ধারা-মাঝে তরঙ্গিয়া অপরিচয়েরঅভাবিত রহস্যের ভাষা,চারি দিকে স্থির যাহা পরিমিত নিত্য প্রত্যাশিততারি মধ্যে মুক্ত করি ধাবমান বিদ্রোহের ধারা। আজ সেই ভালোবাসা স্নিগ্ধ সান্ত্বনার স্তব্ধতায়রয়েছে নিঃশব্দ হয়ে প্রচ্ছন্ন গভীরে।চারি দিকে নিখিলের বৃহৎ শান্তিতেমিলেছে সে সহজ মিলনে,তপস্বিনী রজনীর তারার আলোয় তার আলো,পূজারত অরণ্যের পুষ্প অর্ঘ্যে তাহার মাধুরী।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 55