ভারতসমুদ্র তার বাষ্পোচ্ছ্বাস | bharatsamudra tar bashpochchhas Getting your Trinity Audio player ready... ভারতসমুদ্র তার বাষ্পোচ্ছ্বাস নিশ্বসে গগনেআলোক করিয়া পান, উদাস দক্ষিণসমীরণেঅনির্বচনীয় যেন আনন্দের অব্যক্ত আবেগ।উর্ধ্ববাহু হিমাচল, তুমি সেই উদ্বাহিত মেঘশিখরে শিখরে তব ছায়াচ্ছন্ন গুহায় গুহায়রাখিছ নিরুদ্ধ করি– পুনর্বার উন্মুক্ত ধারায়নূতন আনন্দস্রোতে নব প্রাণে ফিরাইয়া দিতেঅসীমজিজ্ঞাসারত সেই মহাসমুদ্রের চিতে।সেইমতো ভারতের হৃদয়সমুদ্র এতকালকরিয়াছে উচ্চারণ ঊর্ধ্ব-পানে যে বাণী বিশাল,অনন্তের জ্যোতিস্পর্শে অনন্তেরে যা দিয়েছে ফিরে,রেখেছ সঞ্চয় করি হে হিমাদ্রি, তুমি স্তব্ধশিরে।তব মৌন শৃঙ্গ-মাঝে তাই আমি ফিরি অন্বেষণেভারতের পরিচয় শান্ত-শিব-অদ্বৈতের সনে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 53