বিশ্বলক্ষ্মী | bishwolakshmi Getting your Trinity Audio player ready... বিশ্বলক্ষ্মী,তুমি একদিন বৈশাখেবসেছিলে দারুণ তপস্যায়রুদ্রের চরণতলে।তোমার তনু হল উপবাসে শীর্ণ,পিঙ্গল তোমার কেশপাশ।দিনে দিনে দুঃখকে তুমি দগ্ধ করলেদুঃখেরি দহনে,শুষ্ককে জ্বালিয়ে ভস্ম করে দিলেপূজার পুণ্যধূপে।কালোকে আলো করলে,তেজ দিলে নিস্তেজকে,ভোগের আবর্জনা লুপ্ত হলত্যাগের হোমাগ্নিতে।দিগন্তে রুদ্রের প্রসন্নতাঘোষণা করলে মেঘগর্জনে,অবনত হল দাক্ষিণ্যের মেঘপুঞ্জউৎকণ্ঠিতা ধরণীর দিকে।মরুবক্ষে তৃণরাজিশ্যাম আস্তরণ দিল পেতে,সুন্দরের করুণ চরণনেমে এল তার ‘পরে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 56