বিশুদাদা দীর্ঘবপু দৃঢ়বাহু | bishudada dirghobopu drirhobahu Getting your Trinity Audio player ready... বিশুদাদা–দীর্ঘবপু, দৃঢ়বাহু, দুঃসহ কর্তব্যে নাহি বাধা,বুদ্ধিতে উজ্জ্বল চিত্ত তারসর্বদেহে তৎপরতা করিছে বিস্তার।তন্দ্রার আড়ালেরোগক্লিষ্ট ক্লান্ত রাত্রিকালেমূর্তিমান শক্তির জাগ্রত রূপ প্রাণেবলিষ্ঠ আশ্বাস বহি আনে,নির্নিমেষ নক্ষত্রের মাঝেযেমন জাগ্রত শক্তি নিঃশব্দ বিরাজেঅমোঘ আশ্বাসেসুপ্ত রাত্রে বিশ্বের আকাশে।যখন শুধায় মোরে, দুঃখ কি রয়েছে কোনোখানেমনে হয়, নাই তার মানে–দুঃখ মিছে ভ্রম,আপন পৌরুষে তারে আপনি করিব অতিক্রম।সেবার ভিতরে শক্তি দুর্বলের দেহে করে দানবলের সম্মান।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 61