বাণীর মুরতি গড়ি | banir murati gori Getting your Trinity Audio player ready... বাণীর মুরতি গড়িএকমনেনির্জন প্রাঙ্গণেপিণ্ড পিণ্ড মাটি তারযায় ছড়াছড়ি,অসমাপ্ত মূকশূন্যে চেয়ে থাকেনিরুৎসুক।গর্বিত মূর্তির পদানতমাথা ক’রে থাকে নিচু,কেন আছে উত্তর না দিতে পারে কিছু।বহুগুণে শোচনীয় হায় তার চেয়েএক কালে যাহা রূপ পেয়েকালে কালে অর্থহীনতায়ক্রমশ মিলায়।নিমন্ত্রণ ছিল কোথা, শুধাইলে তারেউত্তর কিছু না দিতে পারে–কোন্ স্বপ্ন বাঁধিবারেবহিয়া ধূলির ঋণদেখা দিলমানবের দ্বারে।বিস্মৃত স্বর্গের কোন্উর্বশীর ছবিধরণীর চিত্তপটেবাঁধিতে চাহিয়াছিলকবি,তোমারে বাহনরূপেডেকেছিল,চিত্রশালে যত্নে রেখেছিল,কখন সে অন্যমনে গেছে ভুলি–আদিম আত্মীয় তব ধূলি,অসীম বৈরাগ্যে তার দিক্বিহীন পথেতুলি নিল বাণীহীন রথে।এই ভালো,বিশ্বব্যাপী ধূসর সম্মানেআজ পঙ্গু আবর্জনানিয়ত গঞ্জনাকালের চরণক্ষেপে পদে পদেবাধা দিতে জানে,পদাঘাতে পদাঘাতে জীর্ণ অপমানেশান্তি পায় শেষেআবার ধূলিতে যবে মেশে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 65