রেশ | resh Getting your Trinity Audio player ready... বাঁশরি আনে আকাশ-বাণী- ধরণী আনমনেকিছু বা ভোলে কিছু বা আধো শোনে। নামিবে রবি অস্তপথে, গানের হবে শেষ–তখন ফিরে ঘিরিবে তারে সুরের কিছু রেশ।অলস খনে কাঁপায় হাওয়াআধেকখানি-হারিয়ে-যাওয়া গুঞ্জরিত কথা,মিলিয়া প্রজাপতির সাথেরাঙিয়ে তোলে আলোছায়াতে দুইপহরে-রোদ-পোহানো গভীর নীরবতা।হল্দেরঙা-পাতায়-দোলানাম-ভোলা ও বেদনা-ভোলা বিষাদ ছায়ারূপীঘোমটা-পরা স্বপনময়দূরদিনের কী ভাষা কয় জানি না চুপিচুপি।জীবনে যারা স্মরণ-হারাতবু মরণ জানে না তারা, উদাসী তারা মর্মবাসী পড়ে না কভু চোখে–প্রতিদিনের সুখ-দুখেরেঅজানা হয়ে তারাই ঘেরে, বাষ্পছবি আঁকিয়া ফেরে প্রাণের মেঘলোকে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 390