বাঁধা দিলে বাধবে লড়াই | badha dile badhbe lorai Getting your Trinity Audio player ready... বাঁধা দিলে বাধবে লড়াই, মরতে হবে।পথ জুড়ে কী করবি বড়াই? সরতে হবে।লুঠ-করা ধন ক’রে জড়োকে হতে চাস সবার বড়ো, এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে।নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে। নীচে বসে আছিস কে রে, কাঁদিস কেন।লজ্জা-ডোরে আপনাকে রে বাঁধিস কেন।ধনী যে তুই দুঃখধনেসেই কথাটি রাখিস মনে, ধুলার ‘পরে স্বর্গ তোমায় গড়তে হবে। বিনা অস্ত্র বিনা সহায় লড়তে হবে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 289