বহুদিন কেন তব সহাস্য | bohudin keno tabo sohasyo Getting your Trinity Audio player ready... নিরুদ্দেশশ্রীমান দিলীপকুমারের উদ্দেশে– বহুদিন কেন তব সহাস্য দেখি নি অমল কমল আস্য, তব মুখ হতে স্বরসুধাস্রোতে শুনি নি সরস ভাবের ভাষ্য! কেন যে তোমার এ ঔদাস্য অবশ্য ক’রে লিখো লিখো মোরে কারণটা যদি হয় প্রকাশ্য। সুহৃজ্জনের বিস্মরণের– মন হতে তারে নিঃসারণের– চর্চায় আজি হলে তুমি রাজি এ কথা নেহাত অবিশ্বাস্য।ইতি– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 299