বলো গো বালা আমারি তুমি | balo go bala amari tumi Getting your Trinity Audio player ready... পিলুবলো গো বালা, আমারি তুমি হইবে চিরকাল!অনিয়া দিব চরণতলেযা-কিছু আছে সাগরজলেপৃথিবী-‘পরে আকাশতলে অমূল মণি জাল!শুনি আশার মোহন-রবযা-কিছু ভালো লাগিবে তবআনিয়া দিব, হও গো, যদি আমারি চিরকাল!যেথায় মোরা বেড়াব দুটি,কুসুমগুলি উঠিবে ফুটি,নদীর জলে শুনিতে পাব দেবতাদের বাণী।তারকাগুলি দেখাবে যেনপ্রেমিকদেরি জগতহেন,মধুর এক স্বপন সম দেখাবে ধরাখানি!আকাশ-ভেদী শিখর হতেপতনশীল নিঝর-স্রোতেনাহিয়া যথা কানন-ভূমি হরিত-বাসে সাজে,চির-প্রবাহী সুখের ধারেদোঁহার হৃদি হাসিবে হারে–যেই সুখের মূল লুকানো কলপনার মাঝে!প্রেম দেবের কুহক জালেহৃদয়ে যার অমৃত ঢালে,সেই সে জনে করেন প্রেম কত না সুখ-দান।ভবন তাঁর স্বরগ-‘পরে,যেথায় তাঁর চরণ পড়েধরার মাঝে স্বরগ শোভা ধরে, গো, সেইখান!– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 251