বন্ধন | bondhon Getting your Trinity Audio player ready... বন্ধন? বন্ধন বটে, সকলি বন্ধন–স্নেহ প্রেম সুখতৃষ্ণা; সে যে মাতৃপাণিস্তন হতে স্তনান্তরে লইতেছে টানি,নব নব রসস্রোতে পূর্ণ করি মনসদা করাইছে পান। স্তন্যের পিপাসাকল্যাণদায়িনীরূপে থাকে শিশুমুখে–তেমনি সহজ তৃষ্ণা আশা ভালোবাসাসমস্ত বিশ্বের রস কত সুখে দুখেকরিতেছে আকর্ষণ, জনমে জনমেপ্রাণে মনে পূর্ণ করি গঠিতেছে ক্রমেদুর্লভ জীবন; পলে পলে নব আশনিয়ে যায় নব নব আস্বাদে আশ্রমে।স্তন্যতৃষ্ণা নষ্ট করি মাতৃবন্ধপাশছিন্ন করিবারে চাস কোন্ মুক্তিভ্রমে!– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 212