বউ নিয়ে লেগে গেল বকাবকি | bou niye lege gelo bokaboki Getting your Trinity Audio player ready... বউ নিয়ে লেগে গেল বকাবকি রোগা ফণী আর মোটা পঞ্চিতে,মণিকর্ণিকা-ঘাটে ঠকাঠকি যেন বাঁশে আর সরু কঞ্চিতে।দুজনে না জানে এই বউ কার,মিছেমিছি ভাড়া বাড়ে নৌকার,পঞ্চি চেঁচায় শুধু হাউহাউ,– ‘পারবিনে তুই মোরে বঞ্চিতে।’বউ বলে, ‘বুঝে নিই দাউদাউ মোর তরে জ্বলে ঐ কোন্ চিতে।’– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 125