সার্থকতা | sarthokota Getting your Trinity Audio player ready... ফাল্গুনের সূর্য যবেদিল কর প্রসারিয়া সঙ্গীহীন দক্ষিণ অর্ণবে, অতল বিরহ তার যুগযুগান্তের উচ্ছ্বসিয়া ছুটে গেল নিত্য-অশান্তের সীমানার ধারে; ব্যথার ব্যথিত কারে ফিরিল খুঁজিয়া, বেড়ালো যুঝিয়া আপন তরঙ্গদল-সাথে। অবশেষে রজনীপ্রভাতে, জানে না সে কখন দুলায়ে গেল চলিবিপুল নিশ্বাসবেগে একটুকু মল্লিকার কলি। উদ্বারিল গন্ধ তার,সচকিয়া লভিল সে গভীর রহস্য আপনার। এই বার্তা ঘোষিল অম্বরে–সমুদ্রের উদ্বোধন পূর্ণ আজি পুষ্পের অন্তরে। – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 116