প্রেম এসেছিল চলে গেল | prem esechhilo chole gelo Getting your Trinity Audio player ready... প্রেম এসেছিল, চলে গেল সে যে খুলি দ্বার–আর কভু আসিবে না।বাকি আছে শুধু আরেক অতিথি আসিবার,তারি সাথে শেষ চেনা।সে আসি প্রদীপ নিবাইয়া দিবে এক দিন,তুলি লবে মোরে রথে–নিয়ে যাবে মোরে গৃহ হতে কোন্ গৃহহীনগ্রহতারকার পথে।ততকাল আমি একা বসি রব খুলি দ্বার,কাজ করি লব শেষ।দিন হবে যবে আরেক অতিথি আসিবারপাবে না সে বাধালেশ।পূজা-আয়োজন সব সারা হবে একদিন,প্রস্তুত হয়ে রব–নীরবে বাড়ায়ে বাহু-দুটি সেই গৃহহীনঅতিথিরে বরি লব।যে জন আজিকে ছেড়ে চলে গেল খুলি দ্বারসেই বলে গেল ডাকি,“মোছো আঁখিজল, আরেক অতিথি আসিবারএখনো রয়েছে বাকি।’সেই বলে গেল, “গাঁথা সেরে নিয়ো একদিনজীবনের কাঁটা বাছি,নবগৃহ-মাঝে বহি এনো, তুমি গৃহহীন,পূর্ণ মালিকাগাছি।’– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 92