ARTPOET.IN

প্রথম দিনের সূর্য | prothom diner surjo

Getting your Trinity Audio player ready...

প্রথম দিনের সূর্য

প্রশ্ন করেছিল

সত্তার নূতন আবির্ভাবে–

কে তুমি,

মেলে নি উত্তর।

বৎসর বৎসর চলে গেল,

দিবসের শেষ সূর্য

শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম-সাগরতীরে,

নিস্তব্ধ সন্ধ্যায়–

কে তুমি,

পেল না উত্তর।

– রবীন্দ্রনাথ ঠাকুর

Scroll to Top