বঙ্গমাতা | bangamata Getting your Trinity Audio player ready... পূণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানেমানুষ হইতে দাও তোমার সন্তানেহে স্নেহার্ত বঙ্গভূমি, তব গৃহক্রোড়েচিরশিশু করে আর রাখিয়ো না ধরে।দেশদেশান্তর-মাঝে যার যেথা স্থানখুঁজিয়া লইতে দাও করিয়া সন্ধান।পদে পদে ছোটো ছোটো নিষেধের ডোরেবেঁধে বেঁধে রাখিয়ো না ভালোছেলে করে।প্রাণ দিয়ে, দুঃখ স’য়ে, আপনার হাতেসংগ্রাম করিতে দাও ভালোমন্দ-সাথে।শীর্ণ শান্ত সাধু তব পুত্রদের ধরেদাও সবে গৃহছাড়া লক্ষ্মীছাড়া ক’রে।সাত কোটি সন্তানেরে, হে মুগ্ধ জননী,রেখেছ বাঙালী করে, মানুষ কর নি।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 111