অঞ্চলের বাতাস | oncholer batas Getting your Trinity Audio player ready... পাশ দিয়ে গেল চলি চকিতের প্রায়,অঞ্চলের প্রান্তখানি ঠেকে গেল গায়,শুধু দেখা গেল তার আধখানি পাশ–শিহরি পরশি গেল অঞ্চলের বায়।অজানা হৃদয়-বনে উঠেছে উচ্ছ্বাস,অঞ্চলে বহিয়া এল দক্ষিণ বাতাস,সেথা যে বেজেছে বাঁশি তাই শুনা যায়,সেথায় উঠিছে কেঁদে ফুলের সুবাস।কার প্রাণখানি হতে করি হায় হায়বাতাসে উড়িয়া এল পরশ-আভাস।ওগো কার তনুখানি হয়েছে উদাস।ওগো কে জানাতে চাহে মরম বারতা।দিয়ে গেল সর্বাঙ্গের আকুল নিশ্বাস,বলে গেল সর্বাঙ্গের কানে কানে কথা॥– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 109