পশ্চাতের নিত্যসহচর | poshchater nityo sohochor Getting your Trinity Audio player ready... পশ্চাতের নিত্যসহচর, অকৃতার্থ হে অতীত,অতৃপ্ত তৃষ্ণার যত ছায়ামূর্তি প্রেতভূমি হতেনিয়েছ আমার সঙ্গ, পিছু-ডাকা অক্লান্ত আগ্রহেআবেশ-আবিল সুরে বাজাইছ অস্ফুট সেতার,বাসাছাড়া মৌমাছির গুন গুন গুঞ্জরণ যেনপুষ্পরিক্ত মৌনী বনে। পিছু হতে সম্মুখের পথেদিতেছ বিস্তীর্ণ করি অস্তশিখরের দীর্ঘ ছায়ানিরন্ত ধূসরপাণ্ডু বিদায়ের গোধূলি রচিয়া।পশ্চাতের সহচর, ছিন্ন করো স্বপ্নের বন্ধন;রেখেছ হরণ করি মরণের অধিকার হতেবেদনার ধন যত, কামনার রঙিন ব্যর্থতা–মৃত্যুরে ফিরায়ে দাও। আজি মেঘমুক্ত শরতেরদূরে-চাওয়া আকাশেতে ভারমুক্ত চিরপথিকেরবাঁশিতে বেজেছে ধ্বনি, আমি তারি হব অনুগামী।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 132