পতিত ভারতে তুমি কোন্ জাগরণে | potit bharote tumi kon jagorone Getting your Trinity Audio player ready... পতিত ভারতে তুমি কোন্ জাগরণেজাগাইবে, হে মহেশ, কোন্ মহাক্ষণে,সে মোর কল্পনাতীত। কী তাহার কাজ,কী তাহার শক্তি, দেব, কী তাহার সাজ,কোন্ পথ তার পথ, কোন্ মহিমায়দাঁড়াবে সে সম্পদের শিখরসীমায়তোমার মহিমাজ্যোতি করিতে প্রকাশনবীন প্রভাতে!আজি নিশার আকাশযে আদর্শে রচিয়াছে আলোকের মালা,সাজায়েছে আপনার অন্ধকার-থালা,ধরিয়াছে ধরিত্রীর মাথার উপর,সে আদর্শ প্রভাতের নহে মহেশ্বর!জাগিয়া উঠিবে প্রাচী যে অরুণালোকেসে কিরণ নাই আজি নিশীথের চোখে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 78