নয় এ মধুর খেলা | noy e modhur khela Getting your Trinity Audio player ready... নয় এ মধুর খেলা,তোমায় আমায় সারাজীবন সকাল-সন্ধ্যাবেলা নয় এ মধুর খেলা।কতবার যে নিবল বাতিগর্জে এল ঝড়ের রাতি,সংসারের এই দোলায় দিলে সংশয়েরি ঠেলা। বারে বারে বাঁধ ভাঙিয়া বন্যা ছুটেছে।দারুণ দিনে দিকে দিকে কান্না উঠেছে।ওগো রুদ্র, দুঃখে সুখেএই কথাটি বাজল বুকে-তোমার প্রেমে আঘাত আছে নাইকো অবহেলা।-রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 117