আশীর্বাদ | ashirbad Getting your Trinity Audio player ready... তরুণ আশীর্বাদপ্রাথী’র প্রতি প্রাচীন কবির নিবেদন শ্রীযুক্ত দিলীপকুমার রায়ের উদ্দেশেনিম্নে সরোবর স্তব্ধ হিমাদ্রির উপত্যকাতলে।ঊর্ধ্বে গিরিশৃঙ্গ হতে শ্রান্তিহীন সাধনার বলেতরুণ নির্ঝর ধায় সিন্ধুসনে মিলনের লাগিঅরুণোদয়ের পথে। সে কহিল, “আশীর্বাদ মাগিহে প্রাচীন সরোবর।’ সরোবর কহিল হাসিয়া,“আশিস তোমারি তরে নীলাম্বরে উঠে উদ্ভাসিয়াপ্রভাতসূর্যের করে; ধ্যানমগ্ন গিরিতপস্বীরবিগলিত করুণার প্রবাহিত আশীর্বাদনীরতোমারে দিতেছে প্রাণধারা। আমি বনচ্ছায়া হতে,নির্জনে একান্তে বসি, দেখি নির্বারিত স্রোতেসংগীত-উদ্বেল নৃত্যে প্রতিক্ষণে করিতেছ জয়মসীকৃষ্ণ বিঘ্নপুঞ্জ, পথরোধী পাষাণসঞ্চয়,গূঢ় জড় শত্রুদল। এই তব যাত্রার প্রবাহআপনার গতিবেগে আপনার জাগায় উৎসাহ।’– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 89