স্তন | stan Getting your Trinity Audio player ready... নারীর প্রাণের প্রেম মধুর কোমল,বিকশিত যৌবনের বসন্ত সমীরেকুসুমিত হয়ে ওই ফুটেছে বাহিরে,সৌরভ সুধায় করে পরান পাগল।মরমের কোমলতা তরঙ্গ তরলউথলি উঠেছে যেন হৃদয়ের তীরে।কী যেন বাঁশির ডাকে জগতের প্রেমেবাহিরিয়া আসিতেছে সলাজ হৃদয়,সহসা আলোতে এসে গেছে যেন থেমে–শরমে মরিতে চায় অঞ্চল-আড়ালে।প্রেমের সংগীত যেন বিকশিয়া রয়,উঠিছে পড়িছে ধীরে হৃদয়ের তালে।হেরো গো কমলাসন জননী লক্ষ্ণীর–হেরো নারীহৃদয়ের পবিত্র মন্দির।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 117