নদীর পালিত এই জীবন আমার | nodir palito ei jibone amar Getting your Trinity Audio player ready... নদীর পালিত এই জীবন আমার।নানা গিরিশিখরের দাননাড়ীতে নাড়ীতে তার বহে,নানা পলিমাটি দিয়ে ক্ষেত্র তার হয়েছে রচিত,প্রাণের রহস্যরস নানা দিক হতেশস্যে শস্যে লভিল সঞ্চার।পূর্বপশ্চিমের নানা গীতস্রোতজালেঘেরা তার স্বপ্ন জাগরণ।যে নদী বিশ্বের দূতীদূরকে নিকটে আনে,অজানার অভ্যর্থনা নিয়ে আসে ঘরের দুয়ারে।সে আমার রচেছিল জন্মদিন–চিরদিন তার স্রোতেবাঁধন-বাহিরে মোর চলমান বাসাভেসে চলে তীর হতে তীরে।আমি ব্রাত্য, আমি পথচারী,অবারিত আতিথ্যের অন্নে পূর্ণ হয়ে ওঠেবারে বারে নির্বিচারে মোর জন্মদিবসের থালি। – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 116