ধীরে সন্ধ্যা আসে | dhire sondhya ase Getting your Trinity Audio player ready... ধীরে সন্ধ্যা আসে, একে একে গ্রন্থি যত যায় স্খলিপ্রহরের কর্মজাল হতে। দিন দিল জলাঞ্জলিখুলি পশ্চিমের সিংহদ্বারসোনার ঐশ্বর্য তারঅন্ধকার আলোকের সাগরসংগমে।দূর প্রভাতের পানে নত হয়ে নিঃশব্দে প্রণমে।চক্ষু তার মুদে আসে,এসেছে সময়গভীর ধানের তলে আপনার বাহ্য পরিচয়করিতে মগন।নক্ষত্রের শান্তিক্ষেত্র অসীম গগনযেথা ঢেকে রেখে দেয় দিনশ্রীর অরূপ সত্তারে,সেথায় করিতে লাভ সত্য আপনারেখেয়া দেয় রাত্রি পারাবারে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 125