ধনে জনে আছি জড়ায়ে হায় | dhone jone achhi joraye hay Getting your Trinity Audio player ready... ধনে জনে আছি জড়ায়ে হায়, তবু জান, মন তোমারে চায়। অন্তরে আছ হে অন্তর্যামী, আমা চেয়ে আমায় জানিছ স্বামী– সব সুখে দুখে ভুলে থাকায় জান, মম মন তোমারে চায়। ছাড়িতে পারি নি অহংকারে, ঘুরে মরি শিরে বহিয়া তারে, ছাড়িতে পারিলে বাঁচি যে হায়– তুমি জান, মন তোমারে চায়। যা আছে আমার সকলি কবে নিজ হাতে তুমি তুলিয়া লবে। সব ছেড়ে সব পাব তোমায়, মনে মনে মন তোমারে চায়।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 116