দেহে আর মনে প্রাণে হয়ে একাকার | dehe aar mane praane haye ekaakaar Getting your Trinity Audio player ready... দেহে আর মনে প্রাণে হয়ে একাকারএকি অপরূপ লীলা এ অঙ্গে আমার!একি জ্যোতি, একি ব্যোম দীপ্ত দীপ-জ্বালাদিন আর রজনীর চিরনাট্যশালা!একি শ্যাম বসুন্ধরা, সমুদ্রে চঞ্চল,পর্বতে কঠিন, তরুপল্লবে কোমল,অরণ্যে আঁধার! একি বিচিত্র বিশালঅবিশ্রাম রচিতেছে সৃজনের জালআমার ইন্দ্রিয়যন্ত্রে ইন্দ্রজালবৎ!প্রত্যেক প্রাণীর মাঝে প্রকাণ্ড জগৎ।তোমারি মিলনশয্যা, হে মোর রাজন্,ক্ষুদ্র এ আমার মাঝে অনন্ত আসনঅসীম বিচিত্রকান্ত। ওগো বিশ্বভূপ,দেহে মনে প্রাণে আমি একি অপরূপ!– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 114