শেষ চুম্বন | shesh chumbon Getting your Trinity Audio player ready... দূর স্বর্গে বাজে যেন নীরব ভৈরবী।ঊষার করুণ চাঁদ শীর্ণমুখচ্ছবি।ম্লান হয়ে এল তারা; পূর্বদিগ্বধূরকপোল শিশিরসিক্ত, পান্ডুর, বিধুর।ধীরে ধীরে নিবে গেল শেষ দীপশিখা,খসে গেল যামিনীর স্বপ্নযবনিকা।প্রবেশিল বাতায়নে পরিতাপসমরক্তরশ্মি প্রভাতের আঘাত নির্মম।সেইক্ষণে গৃহদ্বারে সত্বর সঘনআমাদের সর্বশেষ বিদায়-চুম্বন।মুহূর্তে উঠিল বাজি চারি দিক হতেকর্মের ঘর্ঘরমন্দ্র সংসারের পথে।মহারবে সিংহদ্বার খুলে বিশ্বপুরে–অশ্রুজল মুছে ফেলি চলি গেনু দূরে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 110