দুর্দিনে | durdine Getting your Trinity Audio player ready... দুর্যোগ আসি টানে যবে ফাঁসি কর্মে জড়ায় গ্রন্থি,মন্থর দিন পাথেয়বিহীন দীর্ঘ পথের পন্থী;নির্দয়তম নিন্দার হাস, নির্মমতম দৈব,শূন্যে শূন্যে হতাশ বাতাস ফুকারে “নৈব নৈব’–হঠাৎ তখন কহে মোরে মন, “মিথ্যে, এ-সব মিথ্যে,প্রাণে যদি রয় গান অক্ষয় সুর যদি রয় চিত্তে।’চৌদিক করে যুদ্ধঘোষণ, দুর্গম হয় পন্থা,চিন্তায় করে রক্ত শোষণ প্রখর-নখরদন্তা,নিরানন্দের ঘিরি রহে ঘের, নাই জীবনের সঙ্গী,দৈন্য কুরূপ করে বিদ্রূপ ব্যঙ্গের মুখভঙ্গি–মন বলে, “নাই ভাবনা কিছুই মিথ্যে, এ-সব মিথ্যে,অন্তর-মাঝে চিরধনী তুই অন্তবিহীন বিত্তে।’ভাষাহীন দিন কুয়াশাবিলীন– মলিন উষার স্বর্ণ,কল্পনা যত বাদুড়ের মতো রাতে ওড়ে কালো বর্ণ;আবর্জনার অচলপুঞ্জে যাত্রার পথ রুদ্ধ,রিক্তকুসুম শুষ্ক কুঞ্জে বৈশাখ রহে ক্রুদ্ধ–মন মোরে কয়, “এ কিছুই নয়, মিথ্যে, এ সব মিথ্যে, আপনায় ভুলে গাও প্রাণ খুলে, নাচো নিখিলের নৃত্যে।’বন্ধদুয়ার বিশ্ব বিরাজে, নিবেছে ঘরের দীপ্তি,চির-উপবাসী আপনার মাঝে আপনি না পাই তৃপ্তি,পদে পদে রয় সংশয় ভয়, পদে পদে প্রেম ক্ষুণ্ন,বৃথা আহ্বান, বৃথা অনুনয়, সখার আসন শূন্য–মন বলি উঠে, “ডুবে যা গভীরে, মিথ্যে, এ সব মিথ্যে,নিবিড় ধেয়ানে নিখিল লভি রে আপনারি একাকিত্বে।’– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 118