আধা রাতে গলা ছেড়ে | adha rate gola chhere Getting your Trinity Audio player ready... আধা রাতে গলা ছেড়ে মেতেছিনু কাব্যে, ভাবিনি পাড়ার লোকে মনেতে কী ভাববে। ঠেলা দেয় জানলায়, শেষে দ্বার-ভাঙাভাঙি, ঘরে ঢুকে দলে দলে মহা চোখ-রাঙারাঙি– শ্রাব্য আমার ডোবে ওদেরই অশ্রাব্যে। আমি শুধু করেছিনু সামান্য ভনিতাই, সামলাতে পারল না অরসিক জনে তাই– কে জানিত অধৈর্য মোর পিঠে নাববে! – রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 156