দুঃখ এ নয় সুখ নহে গো | dukkho e noy sukh nohe go Getting your Trinity Audio player ready... দুঃখ এ নয়, সুখ নহে গো– গভীর শান্তি এ যে,আমার সকল ছাড়িয়ে গিয়ে উঠল কোথায় বেজে।ছাড়িয়ে গৃহ, ছাড়িয়ে আরাম, ছাড়িয়ে আপনারেসাথে করে নিল আমায় জন্মমরণপারে– এল পথিক সেজে। দুঃখ এ নয়, সুখ নহে গো– গভীর শান্তি এ যে।চরণে তার নিখিল ভুবন নীরব গগনেতেআলো-আঁধার আঁচলখানি আসন দিল পেতে।এত কালের ভয় ভাবনা কোথায় যে যায় সরে,ভালোমন্দ ভাঙাচোরা আলোয় ওঠে ভরে, কালিমা যায় মেজে। দুঃখ এ নয়, সুখ নহে গো– গভীর শান্তি এ যে।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 134