বন্দী | bondi Getting your Trinity Audio player ready... দাও খুলে দাও, সখী, ওই বাহুপাশ।চুম্বনমদিরা আর করায়ো না পান।কুসুমের কারাগারে রুদ্ধ এ বাতাস,ছেড়ে দাও ছেড়ে দাও বদ্ধ এ পরান।কোথায় উষার আলো, কোথায় আকাশ!এ চির পূর্ণিমারাত্রি হোক অবসান।আমারে ঢেকেছে তব মুক্ত কেশপাশ,তোমার মাঝারে আমি নাহি দেখি ত্রাণ!আকুল অঙ্গুলিগুলি করি কোলাকুলিগাঁথিছে সর্বাঙ্গে মোর পরশের ফাঁদ।ঘুমঘোরে শূন্য-পানে দেখি মুখ তুলিশুধু অবিশ্রামহাসি একখানি চাঁদ।স্বাধীন করিয়া দাও, বেঁধো না আমায়–স্বাধীন হৃদয়খানি দিব তার পায়।– রবীন্দ্রনাথ ঠাকুর Post Views: 255